আমাদের জন্ম-মৃত্যু

আমারা পৃথিবীতে এখন আছি সত‍্য। হঠাৎ চোখটা বন্ধ হয়ে গেলে শত সহস্র শক্তি মিলে আমাকে আর জাগাতে পারবে না।

মাটিতে দাফন হবো। কদিন পরে কেউ মনেও রাখবে না।যাদের জন্য ঘামাই, তারাই ভুলে যাবে। থাকবে শুধু আমার কৃতকর্ম। ভালো হলে ভালো পাবো। অন‍্যথায় শাস্তি।

জীবন মৃত্যুর এ ধারাক্রম, বাস্তবতা। এটাকে বুঝতে না চেয়ে, গো ধরে বসে থাকার সুযোগ নেই। আসা যাওয়া তো বাস্তব, কিন্তু ঐপারে আরেকটি জীবনের অস্তিত্বও সত‍্য।

এখানে যেমন কর্ম ঐপারে তেমন ফল। ভোগ বিলাসের জন্য পৃথিবী নয়। বরং নেক আমল কামাইর। ভোগের অন্ত নেই, যদি সৎকর্মশীল অবস্থায় বিদায় হওয়া যায়।

সুতরাং বেশি বেশি আখেরাতের প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানে কাজ। কারণ পরকালের সুখটা শুধুমাত্র বিশ্বাসীদের জন্যই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দেশে শবে বরাত কবে?(২০২২ঈ.)